প্রিয় পোষ্ট

পোষ্ট আর্কাইভ

পথ ও ভাঙনের শব্দ-০৪

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ০১: ৩৭, ২২ ফেব্রুয়ারী, ২০১২

পাড়াতো চোখের বানে সেলুকাস ভরাখামে রানারের হাঁক
চোখচিঠি মিটিমিটি লেজার পিদিম জ্বালে সরল সোহাগ

আলীশান জোড়াভূঁই ছিঁকে বাঁধা পঁইপঁই- হাওয়া মিঠাই
মেকিলতা কাশবন অপঘোরে হুল ভাঙে ভাড়াতো খোয়াব

কবিতার কায়াভূমে ক্লোনপুরী বীজ বুনে জারজ সকাল
মেকাবে নেকাব ঢেকে সোডিয়াম ডিঙা বায় আরোপিত রাত

আঁধারে রাধুনী খোঁজে- দারুচিনি; আলোচিত নুন
নুনের গতর জুরে আয়োডিন পলেপলে বিষের দ্রবণ

রঙপুরা দেহবেডে

পথ ও ভাঙনের শব্দ-০৩

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ১০: ১৫, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

আগাম জলের বানে ভাসিয়ে গতর
কুমারী পোয়াতি চাঁদ; ষোড়শী চাদর

সুনামি লেহনে ভাঙে সিলগালা দোর
বাসরে আরশি দ্যাখে- ভাঙা করিডোর

ভাঙাদেহ পঁচেগলে অসার জমিন
কুমারী লেবাসে ঢাকা- নদীর কফিন

আশালতা উবে যায়- রাত; বালিহাস
বাসর বিছানা যেন- ঢলেপড়া চাঁদ !

পথ ও ভাঙনের শব্দ-০২

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ১২: ৫৬, ২২ ডিসেম্বর, ২০১১

উনুনে উনুন রেখে- গতরে গতর
সাবলেট লাঙ দ্যাখে- মাছরাঙা ভোর
পরকীয়া ঘামে ভেজে- আবাদি জমিন
কামরসে ভিজে ভিজে পৃথিবী রঙিন;

ঝুপ্ ঝুপ্ ডুব দ্যায়- আঁধারে ঠাকুর
টুপ্ টুপ্ টোপ গিলে- মহুয়া মাগুর!

বাংলাদেশ-২০১২

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ১১: ৪২, ১৮ ডিসেম্বর, ২০১১

ভোরের প্রাচিরগুলো খষে পড়ে নচিকেতা রোদে
রোদের প্রাচিরগুলো সাঁঝ মোহনায়
আলেয়ার আলো জ্বেলে হাত রেখে হাতে
দাড়িয়েছে শ্রান্ত পথিক কালের বেগানা ডেরায়!

লেবাসিত গণতন্ত্র

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ১০: ২৪, ১৬ ডিসেম্বর, ২০১১

যেদিকেই পা বাড়াই পায়ে বাধে- সভ্যতার আবর্জনা

অগ্নিমুখো গাঙ গিলে খায় সৃজনের পলেস্তরা
বুনো শকুনীরা কেড়ে নেয়- স্বাধিনতা; আগামী সকাল

মানবতাকুঞ্জে বাসা বাধে বহুরূপী ভ্যাম্পয়ার!...

কিশোর দেশ নিয়মিত প্রকাশ হচ্ছে

লিখেছেন অনিরুদ্ধ সাগর , রাত ০১: ৩৩, ০৮ ডিসেম্বর, ২০১১


কিশোর দেশ নিয়মিত প্রকাশিত হচ্ছে।
লিখনির মাধ্যমে আপনিও হতে পারেন কিশোর দেশ পরিবারের একজন।

লিখার বিভাগ সমূহ :
০১. বিশেষ রচনা (যা কিশোর কিশোরীদের চরিত্র গঠনে সহায়ক।)
০২. উদয়ের পথে (কিশোর তারকাদের সাক্ষাৎকারধর্মী ফিচার।)
০৩. ছড়া কবিতা ও কিশোর কবিতা
০৪. জীবনের গল্প
০৫. হরর গল্প
০৬. ভৌতিক গল্প
০৭. সায়েন্স ফিকশান
০৮. আমার শিক্ষালয় (শিক্ষা প্রতিষ্ঠান পরিচিতি।)
০৯. বিজ্ঞান