একটি বিতর্কিত পোষ্ট ও আমার বর্ণমালার ব্যাখ্যা
লিখেছেন ব্লগ সম্পাদক, বিকাল ০৪: ২০, ২৫ জানুয়ারী, ২০১১
গতকাল রাতে আমার বর্ণমালা ব্লগের একটি বিতর্কিত পোস্টের উপর বিভিন্ন বাংলা ব্লগে চলমান তর্ক-বিতর্ক আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এ ব্যাপারে আমরা দ্ব্যার্থহীনভাবে বলতে চাই যে, আমার বর্ণমালা ব্লগ দেশপ্রেমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই ব্লগ দেশের স্বার্থের বিপক্ষে বা কোন ধর্মকে আঘাত করে কোন লেখাকে উৎসাহিত করে না। কেননা, “তিন. রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা এবং ভৌগোলিক অখন্ডতার প্রশ্নে আমার বর্ণমালা আপোষহীন। সাথে সাথে আমার বর্ণমালা ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক মানবিক অধিকারের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। “অন্যজনের মৌলিক মানবিক অধিকার খর্ব করে না- এমন সীমা পর্যন্ত” প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষার নীতিমালা মেনে চলে।
অথচ, একেবারে অনাকাংখিতভাবে গত রাতে আমার বর্ণমালায় একটা অশালীন ও বিতর্কিত পোষ্ট করা হয়। পোষ্ট আসার কয়েক মিনিটের মধ্যই কর্তৃপক্ষ কর্তৃক পোষ্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয় এবং পরে পোষ্টটি ডিলিট সহ উক্ত ব্লগারের বিরুদ্ধে ব্যাবস্হা নেয়া হয়। সকল বাংলা ব্লগ এক জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, এই পোষ্ট তার বিরুদ্ধে একটি দূর্বল ষড়যন্ত্র মাত্র।
এ ঘটনায় যাদের প্রতি কুৎসা রটনার অপপ্রয়াস চালানো হয়েছে, বাংলা ব্লগ জগতে তাঁদের অতুলনীয় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেই আমরা তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষকে ভুল বোঝার কোন সুযোগ নেই। ভবিষ্যতে কর্তৃপক্ষ এ ক্ষেত্রে আরো সজাগ দৃষ্টি রাখার অঙ্গীকার করছেন।
সকলকে ধন্যবাদ।

অন্য ব্লগ সম্পর্কে উল্টা -পাল্টা লিখলে তারা কিছু বলে নাই(বললে এই অধমকে কেউ জানান,অন্তত আমি কখনও দেখি নাই),সুতরাং বেশি ভালো সাজার দরকার নাই ও সাজলেও লাভ নাই।
বাংলা ব্লগে এরা অবদান রেখেছে ঠিকই তবে সেটা বাংলা ব্লগের গালিগালাজের ক্ষেত্রে।
অনেক ব্লগার এটা নিয়ে কাহিনী করছে।একটি সূত্রবিহীন তথ্য নিয়ে এত হৈচৈ পাগলামির নামান্তার।
ওদিকে সামু ও তার পালিত ব্লগারগুলো বর্ণমালার বিপক্ষে প্রোপাগান্ডা চালিয়ে কি বুঝাইতে চাইছে সেটা পরিস্কার হওয়া দরকার।
মনে রাখবেন এটা কোন বিদেশী টাকার ব্লগ না। এই ব্লগের টাকা ইন্ডিয়া থেকে আসেনি। এই ব্লগের টাকা হাওয়া ভবন থেকে আসে নেই। এই ব্লগের টাকা মগবাজার থেকে আসে নি। কিছু দেশ প্রেমিক তরুনের ভালোবাসার জন্ম এই ব্লগ।
তার মানে সামুর কাছে আল্লাহ রাসূলের চেয়ে জানা আরিল সম্মানী (নাউজুবিল্লাহ)
একমত
ধিক সামহোয়ার এর এই নোংরা ব্লগ পলিটিক্সকে।
শুভ কামনা রইল আমার বর্ণমালা ও আমার বর্ণমালার মডারেটরদের জন্য।
ঠিক বলেছেন ভাই।
আর সামু কোম্পানির চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতে চাই ..।
এই ব্লগের নিচেই লেখা আচে ......
ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য একান্তই ব্লগারের। এ জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয়। যে কোন সমস্যায় জন্য ফিডব্যাকে যোগাযোগ করুন।
@বর্ণমালা মিডিয়া গ্রুপ
চোখে চশমা থাকলে ভাল। নাহলে পূর্বের চশমার পাওয়া বাড়িয়ে নিন।