নীতিমালা
এক. আমার বর্ণমালা ধর্ম-বর্ণ-লিঙ্গ-রাষ্ট্র নির্বিশেষে সকল বাংলাভাষাভাষীর ব্লগ। অতএব, এই ব্লগের সকল পোস্ট, আলোচনা, শিরোনাম সব কিছুই বাংলাতে প্রযোজ্য হবে। অবশ্য, তথ্যসূত্র কিংবা উদ্ধৃতির ব্যাপারে এই নীতিমালা শিথিলযোগ্য। এছাড়া, মন্তব্য প্রদানের ক্ষেত্রেও বাংলা ভাষাকে উৎসাহ প্রদান করা হবে। দুই. ব্যক্তিস্বাধীনতার প্রতি আমার বর্ণমালা সর্বদা শ্রদ্ধাশীল। অন্য ব্যক্তির মৌলিক মানবিক অধিকার খর্ব করে না- এমন সীমা পর্যন্ত প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে সংরক্ষন করা হবে। তিন. রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা এবং ভৌগোলিক অখন্ডতার প্রশ্নে আমার বর্ণমালা আপোষহীন। ফলে, সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইতিহাস-ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা এবং এর ভৌগোলিক অখন্ডতার বিরুদ্ধে যায়, এমন যে কোন ব্লগীয় কর্মকান্ডের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহন করা হবে। চার. আমার বর্ণমালা সকল ধরনের সুস্থ, সৃজনশীল ও যৌক্তিক আলোচনা এবং বিতর্ককে যথাসাধ্য সহযোগিতা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। পাঁচ. ব্লগের পরিবেশের স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য দ্রুততম সময়ে যে কোন ধরনের ব্যবস্থা গ্রহনে আমার বর্ণমালা কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ছয়. সকল প্রকার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং স্বাভাবিক নৈতিক মানদন্ডের প্রতি আমার বর্ণমালা সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে। ফলে, ধর্মীয় প্রচারণা মূলক যে কোন ধরনের পোস্ট, আলোচনা, মন্তব্য যতক্ষন পর্যন্ত অন্য ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, ততক্ষন তাকে উৎসাহিত করা হবে। সাত. আমার বর্ণমালা বিশ্বাস করে যে, ব্লগ কোন প্রকার বানিজ্যিক কিংবা রাজনৈতিক বিজ্ঞাপনের স্থান নয়। ফলে, যে কোন ধরণের বিজ্ঞাপনমূলক পোস্ট,মন্তব্য আলোচনার অবকাশ ব্যতিরেকেই মুছে দেয়া হবে। অবশ্য, নিছক মানবসেবামূলক প্রতিষ্ঠান, অনুষ্ঠান কিংবার কাজের বিজ্ঞাপনের ক্ষেত্রে এ নীতিমালা শিথিলযোগ্য। আট. ব্লগের নীতিমালা ভঙ্গজনিত কারনে আমার বর্ণমালা কর্তৃপক্ষ এই ব্লগের যে কোন ব্লগার, পোস্ট, মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পূর্ণাঙ্গ অধিকার সংরক্ষন করেন। ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে কোনকমের ক্রম অনুসরন, ব্যাখ্যা প্রদান কিংবা জবাবদিহী প্রদর্শনে ব্লগ কর্তৃপক্ষ বাধ্য নন, যদিও সার্বিক স্বচ্ছতার স্বার্থে ব্যাখ্যা প্রদানের সর্বাত্মক চেষ্টা করা হবে। নয়. ব্লগারের মেধা-মনন প্রাপ্তবয়ষ্ক ধরে নিয়েই প্রাপ্তবয়ষ্ক বিষয় সম্বলিত ব্লগার-ভাষা-পোস্ট-মন্তব্য অনুমোদিত হবে, যদিও একে উৎসাহিত করা হবে না। এছাড়া সামাজিক মূল্যবোধের মাত্রা অতিক্রম করলে কিংবা ব্লগ কর্তৃপক্ষের কাছে অশ্লীল, অগ্রহনযোগ্য কিংবা ব্লগের সুস্থ পরিবেশের পরিপন্থী বলে মনে হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। যেহেতু, অশ্লীলতার কোন সার্বজনীন সংজ্ঞা নেই সেহেতু, এই সব ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর আস্থা রাখার বিকল্প নেই। দশ. একজন নতুন ব্লগার রেজিষ্ট্রেশনের পর তাঁকে সর্বোচ্চ ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে। এ সময়ে কর্তৃপক্ষ তাঁর লেখা এবং অন্যান্য পোষ্টে তাঁর মন্তব্য বিশ্লেষন করে তাঁকে সরাসরি প্রথম পাতায় লেখার অনুমতি দেবেন অথবা বাতিল করে দেবেন। ভাল ব্লগারের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য। তবে, কোন রাজনৈতিক ব্যক্তি-দলের নামে কিংবা আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কিংবা বাংলা ব্লগের ঐতিহ্যের বিপরীত কোন নাম দিয়ে কোন ব্লগার রেজিষ্ট্রেশন করতে পারবেন না। এগার. উক্ত নীতিমালায় বিভিন্ন প্রসঙ্গের ব্যাখ্যাঃ “ব্লগ” অর্থ আমার বর্ণমালা ব্লগ। “ব্লগ কর্তৃপক্ষ” অর্থ আমার বর্ণমালা ব্লগ কর্তৃপক্ষ। “ব্লগার” অর্থ যে নামটি ব্লগে রেজিস্ট্রেশন করা হয়েছে। “পোস্ট” অর্থ একজন ব্লগার নির্দিস্ট শিরোনামের অধীনে যে লেখাটি ব্লগে লিখেছেন। “ব্লগীয় কর্মকান্ড” অর্থ ব্লগে নাম রেজিস্ট্রেশন, পোস্ট প্রদান, মন্তব্য প্রদান, মন্তব্যের উত্তর প্রদান। “বাংলা ভাষাকেই উৎসাহ প্রদান” অর্থ বাংলা ভাষায় লেখালেখির ক্ষেত্রে ইউনিকোডেড বাংলাকে প্রাধান্য দেয়া। “ব্যবস্থা গ্রহন” অর্থ কঠোরতার উচ্চক্রমে প্রাথমিক সতর্ককরণ, পোস্ট সরিয়ে দেয়া, পোস্ট মুছে দেয়া, মন্তব্য প্রদান ও পোস্ট প্রদানে বিরত রাখা এবং ব্লগার বাতিল করে দেয়া। “মৌলিক মানবিক অধিকার” অর্থ জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদে বর্ণিত অধিকারসমূহ। “স্থিতিশীলতা রক্ষা” অর্থ প্রথম পাতায় একজন ব্লগারের একাধিক পোস্ট প্রদানের অধিকার রহিত করণ, নিখাদ কপি-পেস্ট পোস্ট অপসারন, ব্যক্তি আক্রমনের অধিকার রহিতকরণ, অর্থহীন ও অপ্রাসঙ্গিক তর্ক-বিতর্কের বৃদ্ধি রহিতকরণ, কপিরাইট ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, ব্লগের নিরাপত্তাবিরোধী (কোড,ভাইরাস, প্রোগ্রাম, নির্দেশনা সম্বলিত) পোস্ট করার অধিকার রহিতকরণ। বার. অন্য কোন পক্ষকে কোন প্রকার জবাবদিহী করা ব্যতিরেকেই উক্ত নীতিমালার যে কোন ধারার ব্যাখ্যা প্রদান, সংযোজন, বিয়োজন, সংশোধন,পরিবর্ধন ও পরিমার্জনের পূর্ণাঙ্গ অধিকার আমার বর্ণমালা ব্লগ কর্তৃপক্ষ সংরক্ষন করেন।